ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২১:৪২:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

বুড়িগঙ্গায় নৌকাডুবি: শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গায় গুদারা ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এদের মধ্যে এক শিশু ও দু’নারী রয়েছে। 

তিনজনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রেখা (২৯) ও সানজিদা (৮)। অপরজন ২৭ বছরের অজ্ঞাত এক মহিলা। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। এখনও পর্যন্ত ৭ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, বুড়িগঙ্গায় নৌকা ডুবির খবর পেয়ে সকাল সোয়া ৯ টার দিকে সদরঘাট ও সদরদপ্তর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা উদ্ধার অভিযান চালিয়ে দুপুর সোয়া ১২ টার দিকে রেখা ও সানজিদার মরদেহ উদ্ধার করেন। পরে বিকেল ৩ টার দিকে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।